আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।

 

আজ শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য ও প্রক্টর। পরে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কোরবানির কার্যক্রমে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে উন্নতমানের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ। আমি স্বেচ্ছায় ক্যাম্পাসে অবস্থান করছি। জেনেছি কিছু শিক্ষার্থী হলে রয়েছেন। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি, আমরা সবাই মিলে এক আনন্দময় সময় কাটাতে পারব।”

 

প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও যেসব শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে, তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে— যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি পরিবার, আর পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই আমাদের দায়িত্ব।”

 

হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, “আজ সত্যিই আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আয়োজন আমাদের সেই অভাবটুকু অনুভব করতে দেয়নি।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ আরও বৃদ্ধি করেছে, যা একটি ইতিবাচক আবহ তৈরি করেছে পুরো ক্যাম্পাসে।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত