Saturday , 7 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালিয়ে মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালায়। এসময় ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করে।সেইসাথে নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো : সাইদুর রহমান সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশ ও জাতির কল্যাণ কামনায় চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় : ইসি

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর