আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির জবাবে ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে এবং তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এক মাসের বেশি আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া এ যুদ্ধ এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

তেহরান থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে দেওয়া প্রাইম-টাইম ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। তবে ইরান সমঝোতায় না এলে হামলা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের প্রস্তরযুগে ফিরিয়ে দেব।’

এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ নেয়। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং তেল আবিবের বিভিন্ন স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত চারজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছে, সামনে আরও ‘বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলা চালানো হবে।

আলোচনার সম্ভাবনা অনিশ্চিত

সাম্প্রতিক সময়ে ট্রাম্প যুদ্ধের অবসান নিয়ে আলোচনা সম্ভাবনার কথা বললেও তেহরান তা নাকচ করেছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব ‘অযৌক্তিক’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না।

সূত্রঃ বাসস

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির উদ্যোগ স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

শেরপুরে প্যাঁচার ছানা উদ্ধার: নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা