Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় : ইসরাইলি সেনাবাহিনী

প্রতিবেদক
বাসস
March 25, 2026 8:50 am

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে দেওয়া সতর্ক বার্তায় বলা হয়, এক দিনের মধ্যে ডজনের বেশি ক্ষেপণাস্ত্র সতর্কতার পর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এএফপি প্রতিনিধিরা জানান, সতর্ক বার্তার পর জেরুজালেমে সাইরেন বেজে ওঠে। শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে পশ্চিম তীরের জেরিকো শহরের আকাশেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) টেলিগ্রামে জানায়, ‘ইসরাইল রাষ্ট্রের দিকে গোলা বর্ষণের ঘটনায় এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

তবে সংস্থাটি জানায়, আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত এক ব্যক্তিকে চিকিৎসা দিতে এমডিএর চিকিৎসক ও প্যারামেডিকরা ঘটনাস্থলে গেছেন।

মঙ্গলবার রাত পর্যন্ত, মধ্যরাতের পর থেকে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র নিয়ে এক ডজনের বেশি সতর্কতা জারি করে ইসরাইলি সেনাবাহিনী।

এই দিন ইসরাইলে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় এক নারী নিহত হয়েছেন।

সেখানে ইসরাইলি বাহিনী ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে।

ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি ও নিক্ষেপ সক্ষমতার ওপর তারা হামলা চালিয়ে যাবে।

দিনজুড়ে ইরানি হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে উধাও শিক্ষক

কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

রামদা হাতে রাজাকার বধ করা সাহসিনী বীরাঙ্গনা সখিনা বেগম আর নেই

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

এদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে ,যেখানে সন্ত্রাস দুর্নীতি থাকবে না – ডা. আবদুল্লাহ মোঃ তাহের

পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর