আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় স্মরণসভা, বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের আয়োজনে শৈলকূপা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের বর্ণাঢ্য জীবন, শিক্ষা ক্ষেত্রে তার অবদান এবং মানবিক দর্শন নিয়ে স্মৃতিচারণা করেন। তারা বলেন, ড. ওয়ালিউজ্জামানের আদর্শ নতুন প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।

এ সময় শিক্ষাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কাঁচেরকোল ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম সুলতান আহমদ এবং শৈলকূপার নন্দিত শিক্ষক শামসুদ্দিন শেখকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া শৈলকূপার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিতে সেরা ৫ জন এবং সাধারণ বৃত্তিতে ৪৫ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষিত, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি