Wednesday , 4 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 4, 2026 9:36 am

কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধিঃ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে মোঃ রিগান ভুইয়া (৩৬) ও তার রক্ষিতা ইমা আক্তার (৩০)সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় রিগান ভুইয়ার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

গত কয়েক বছর ধরে কথিত রক্ষিতা ইমা আক্তার কে ভারা বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগ্যান এবং তার সাথে অবৈধ ভাবে মেলামেশা করে আসছে দীর্ঘদিন ধরে।

রিগ্যান ভুইয়ার ডজন খানেক এজেন্ট নিয়োগ দেওয়া আছে, কয়েকটি উপজেলা থেকে নিয়মিত পাইকারি ও খুচরা কাস্টমার আসে তার নিকটে। রিগ্যান এর বিরুদ্ধে ডাকাতি, হত্যা,মাদক মামলাসহ ডজন খানেক মামলা আছে।

এ ঘটনায় কুমিল্লা জেলা এর বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত শিক্ষার্থী, চালককে জরিমানা

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন এর জানাজা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ

কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত