সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম ‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন হাইস্কুলের মাঠ দিন দিন ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হয়ে নর্দমার আতুরঘরে পরিণত হচ্ছে। চরভদ্রাসন বাজারে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাজারের হোটেল ও মুরগির দোকানের বর্জ্য দীর্ঘদিন ধরে হাইস্কুল সংলগ্ন পুকুরপাড়ে ফেলা হচ্ছে। এতে মাঠের একাংশে স্তূপ হয়ে জমেছে আবর্জনা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। উল্লেখ্য, এই মাঠটির সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাইস্কুল অবস্থিত। এছাড়া দুর্গন্ধের কারণে মাঠের পাশের ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে রয়েছেন।

বর্জ্য অপসারণ ও মাঠ সংস্কার না করায় বর্তমানে মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। চরভদ্রাসনের সাবেক খেলোয়াড় ওয়াসিম বলেন,
“এই হাইস্কুলের মাঠে একসময় বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। এখন মাঠের অবস্থা দেখলে খুব কষ্ট লাগে।”

সিনিয়র খেলোয়াড় আমির জানান,
“এই মাঠে খেলাধুলা করা একেবারেই অনুপযোগী। তারপরও এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখার জন্য নর্দমার পাশেই ভলিবল খেলা চালু রেখেছি। কিন্তু বাতাস জোরে বইলেই দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে যায়। বাজারের মুরগি ও হোটেল ব্যবসায়ীদের বর্জ্য মাঠে ফেলতে নিষেধ করা হলেও তারা আমাদের কথায় কর্ণপাত করে না।”

আরেক খেলোয়াড় মিরাজ বলেন,
“বেশ কয়েকবার বর্জ্যের স্তূপে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানো হয়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

সরেজমিনে দেখা যায়, মাঠটির একাংশ কার্যত একটি খোলা নর্দমায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, মাঠটি দ্রুত সংস্কার ও বাজারের জন্য আলাদা বর্জ্য ব্যবস্থাপনা চালু করা এখন চরভদ্রাসনবাসীর প্রাণের দাবি।

এ বিষয়ে চরভদ্রাসন হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩