সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম ‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নানের সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখার আয়োজনে সরকারি ইউনিয়ন ইনিস্টিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়ায় সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনি ও এনসিপি নেত্রী এ কে ফ্লোরা।

বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মো. খলিলুর রহমান শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি জেনারেল মো. মোজাম্মেল হোসেন মোকাম্মেল, পৌর জামায়াতে ইসলামী আমীর কাওসার হোসেন, এনসিপির বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মো. আসিফ আলী এবং জুলাই অভ্যুত্থানে শহীদ তাহিদুলের পিতা আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জালিস মাহমুদ, সৈয়দকাঠী ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, সদর ইউনিয়ন বিএনপি নেতা আল আমীনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এছাড়াও এনসিপিতে যোগদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা ও সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সমাপনী এই উঠান বৈঠকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩