সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম ‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

যুক্তরাজ্যে অধ্যয়নরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই এসোসিয়েশন অব ইউকে’ ক্যান্সার আক্রান্ত নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তসলিমা হক অনন্যা এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রীর চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) এসোসিয়েশনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনের মাধ্যমে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের নিকট এই অর্থ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এলামনাই এসোসিয়েশন, ইউকে এর মূখপাত্র আবুল কালাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের পরিচয়, আমাদের শিকড় এবং আমাদের মূল্যবোধের উৎস। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও, আমাদের হৃদয় ও দায়িত্ববোধ সবসময়ই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত। এই মানবিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ইউকে অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করেছে।’

তিনি আরো বলেন, ‘এই অনুদান কোনো দয়া বা আনুকূল্য নয়; এটি একজন শিক্ষার্থীর জীবনের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহপাঠিত্বের বন্ধনের প্রতিফলন।আমরা বিশ্বাস করি, সম্মিলিত সহযোগিতা ও মানবিকতার শক্তিতেই একটি সমাজ এগিয়ে যায়। আজকের এই অনুদান যেন তাঁর চিকিৎসা প্রক্রিয়ায় কিছুটা হলেও সহায়ক হয় এবং তাঁকে নতুন করে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনে এই কামনাই আমাদের।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩