Sunday , 8 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 8, 2026 3:32 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন ও ১৮ কোটি মানুষকে আজাদীর স্বাদ দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুরের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত জিএস এস এম ফরহাদ।

রোববার( ৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিলোত্তর পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেন, ১৪ শতাধিক শহীদ ও প্রায় অর্ধলাখ আহতের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব আসন্ন গণভোটে ব্যর্থ হলে জাতির কপালে গোলামির জিঞ্জির জগদ্দল পাথরের মতো চেপে বসবে। তাই তিনি ভীতি উপেক্ষা করে দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, লায়েক ইবনে ফাজেল ও তৈয়ব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দেশজুড়ে নতুন দেশ বিনির্মাণে পরিবর্তনের জোয়ার উঠেছে। সেই জোয়ারের নেতৃত্ব দিচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তিনি ১২ তারিখ দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, সাবেক জেলা আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল হক, জেলা এনসিপি নেতা ও ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর মুহাম্মদ ইফতেখারসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এর আগে, দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকে। পরে গণমিছিলটি বাসস্টেশন এলাকায় গিয়ে পথসভায় রূপ নেয়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুর ও ডাকসু জিএস এস এম ফরহাদ মিছিলে যোগ দিলে মুহুর্মুহু স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী

ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

বাউফলে পাবলিক লাইব্রেরী নতুন ভবনের উদ্বোধন