বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২ ৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান ‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শবেবরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন দেড় বছর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাহিদুলের লাশ উত্তোলন জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর কোম্পানীগঞ্জে মসজিদের গাছের টাকা ও পূর্ব বিরোধের জেরে বর্বরোচিত হামলা, গুরুতর আহত ১

৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক এর সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সোমবার গভীর রাতে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে পুলিশের অভিযান পরিচালনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে রাজনৈতিক দলের অফিসে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।”

তিনি আরও বলেন, “এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পিছপা হবো না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জনসভা হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীকে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩