Monday , 19 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 19, 2026 6:33 am

সালমান হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:

আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ইয়েস বাংলাদেশ সংগঠন কর্মশালার আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইসিই বিভাগের চেয়ারম্যান ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. সফি উল্ল্যাহ ও সহকারী অধ্যাপক জনাব সাজ্জাদুল করিম এবং ইয়েস এর সভাপতি মোক্তার এলাহি।

কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সম্প্রতি চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই বিপ্লব বিষয়ক সভায় আমি অংশ নিই। সেখানে জুলাই সনদের বিষয়ে ৩৩টি দলের সমনি¦ত সিদ্ধান্তের বিষয়ে বিষদ আলোজনা হয়। দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রজন্ম ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলো, যা শুধুমাত্র সাংবিধানিক কিছু জটিলতার কারণে সম্ভব হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারসহ দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোনো নির্দিষ্ট দল যেনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্যই গণভোটের প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। দল-মত নির্বিশেষে সকলেরই উচিৎ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলা। তিনি আমাদের, আমাদের সমাজের এবং আমাদের জাতীয় অধিকারের বিষয়ে সতর্ক থাকার বিষয়ে যুব সমাজের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, কর্মশালায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

বাস্ত্রহীন বিদ্যাকে হারাটি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একটি ঘর উপহার দিলেন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

একটি গরু থেকে ৬০ গরুর খামার, রাজাপুরের ইলার পথচলা

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী