Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 12:01 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০০৬–২০০৭ সেশনের শিক্ষার্থী আবু কাউসার মিলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, লিভার, হার্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা যায়, রাধাকানাই (খালইপুড়া) আহেদ আলী সরকার বাড়ির নিবাসী মরহুম আব্দুল কাদের সাহেবের একমাত্র ছেলে আবু কাউসার মিলন। তাঁর জানাজার নামাজ আগামীকাল দুপুর ২টা সময় নিজ বাড়ি খালইপুড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মিলনের মৃত্যুতে ফেসবুক পোস্টে সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, “দীর্ঘদিন অসুস্থ ছিল জেনে মাস ছয়েক আগে হঠাৎ ওকে দেখতে গিয়েছিলাম। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। বারবার ছুঁয়ে দেখছিল, আমি সত্যিই তাকে দেখতে গেছি কি না। প্রচণ্ড শারীরিক কষ্ট নিয়েও খুশিতে উদ্বেলিত হচ্ছিল। তার খুশিতে উজ্জ্বল মুখটা এখনো চোখে ভাসছে। অকালবিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল মিলন। মহান রাব্বুল আলামীন, তুমি মিলনকে বেহেশতবাসী করো আর তার মাকে শোক সহ্য করার তৌফিক দান করো।”

এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত