Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 8:30 am

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফ ভিত্তিতে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ ইসলাম ধর্ম। ইসলাম কোন দলের এজেন্ডা নয়। অথচ ইসলাম ধর্মকে পুজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে সকলকে সাজাগ থাকতে হবে।

১৪ জানুয়ারি (বুধবার) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামাস্থ দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরীব দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৮ দফা ঘোষনা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকুরীর পাশাপাশি বেকারদের কর্মস্থান করা হবে। বাড়ী বাড়ী ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিদ্র কল্যাণ সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ভিজিডির চাউল বিতরণে নানা অনিয়মের অভিযোগ

বীরগঞ্জে সিডিএ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, পরে সংশোধন

জাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি

শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায়