Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 2:45 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ তারিখ) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদুল হক রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক।

তাঁর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ঐক্যের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দর্শন ধারণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর

নাসিরনগরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

আ. লীগ নিষিদ্ধ করায় বিশ্ব বিলাপ করবে, এটা বিশ্বাসযোগ্য নয়: প্রেস সচিব

স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে লক্ষ পুণ্যার্থীর রাস মেলা

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস