Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 3:05 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় হরিণ শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার।

৩ জানুয়ারি (শনিবার)বিকালে মোংলা উপজেলা চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামের সরকিরখাল সংলগ্ন সুন্দরবনে এই ঘটনা ঘটেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, বনের সীমান্ত ঘেরা জয়মনি গ্রামে একদল অসাধু শিকারী হরিণ ধরার ফাঁদ পেতে রেখেছিল। দুপুরে দিকে বনের গহীন থেকে লোকালয়ের কাছাকাছি চলে আসা একটি বাঘ অসাবধানতাবশত সেই ফাঁদে পা আটকে ফেলে। বাঘটির গগনবিদারী গর্জন শুনে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেয়।

খবর পাওয়ার পরপরই চাঁদপাই রেঞ্জের বনরক্ষী ও বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকাটি ঘিরে তাদের টহল জোরদার করেছে এবং বাঘটিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। বন কর্মকর্তারা জানিয়েছেন, বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৪ জানুয়ারি (রবিবার) দুপুরে ঢাকা থেকে একটি বিশেষ টিম এসে বাঘটিকে চেতনানাশক (Tranquilizer gun) ব্যবহার করে অনেক চেষ্টা চালিয়ে বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হন বন বিভাগ। উদ্ধার অভিযান সফল হওয়ার পর দেখা যায় বাঘটির একটি পা ফাঁদে আটকে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পায়ে পচন শুরু হয়েছে। তাই বাঘটিকে প্রাথমিক চিকিৎসা শেষ চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাঘটির চিকিৎসার পরে পুনরায় সুন্দরবনের গভীর অবমুক্ত করা হবে।

বাঘটির উদ্ধার অভিযান দেখার জন্য সকাল থেকে উপচে পড়া জনতার ভিড় লক্ষ্য করা যায়। তারা বাঘটিকে এক পলক দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল কিন্তু বাঘটির অবস্থা খারাপ হওয়ার কারণে না দেখিয়ে দ্রুত বাঘটিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হবে কিনা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

রাউজান থানার বিশেষ অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ১ জন আসামী গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান