Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 9:25 am

এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং পরিবেশবিধ্বংসী কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সেলিম মিয়া (২৮), পিতা-আবদাই মিয়া, মাতা-হোসনে আরা বেগম, সাং-দিরাই কদমতলী, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, মোঃ হারুন অর রশিদ (২৩), পিতা-বাবুল মিয়া, মাতা-মোরশেদা বেগম, সাং-মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, মোঃ সাবেল (৩২), পিতা-সুরুজ মিয়া, মাতা-হেনা বেগম, সাং-চালিয়া এয়ারপোর্ট, থানা-সদর, জেলা-সিলেট।

প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

১৬ জুলাই উপলক্ষে বেরোবিতে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা

সারাদেশে গরম বেড়ে যাওয়ার পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রান গেল ৩ বন্ধুর

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়