শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন -নিউজ২৪)।

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা (নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন) , দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন( আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু( দৈনিক আমার দেশ) ও মোঃ আফজাল হোসেন ( সবুজ জমিন )।

এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে।

নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩