Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 27, 2025 4:44 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫ টার দিকে কাগজীরপুল বাস স্টেশন থেকে নেতা কর্মী’রা তাকে বরণ করেন।

কাগজীরপুল থেকে পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

হুমায়ুন কবির আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্যসচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুনরায় স্বপদে বহাল করা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ, মাটি-বালু খেকো ও খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করুন : কাজল

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লালমনিরহাটের পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে গেল লাইটার জাহাজ

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

বাংলাদেশে হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না- মোঃ জাহিদুল ইসলাম

কক্সবাজারের জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

আমতলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ