Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 27, 2025 7:30 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, বাউফলের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যমুক্ত বাউফল গড়তে চাই। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

এসময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাকিল আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হালিম মোল্লাসহ তাঁর সাথে দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

গণ অধিকার পরিষদের এই প্রার্থীর অংশগ্রহণ বাউফল আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। নির্বাচনী এলাকায় তাঁর পক্ষে ইতিমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর আসন্ন নির্বাচনের মাঠের লড়াইয়ের দিকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

শিবচরে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

বৈষম্যবিরোধী মামলার আসামি জসিম গ্রেফতার

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি