Thursday , 25 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 25, 2025 6:34 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন – বিএনপির ভাইয়েরা আমি বিএনপি করি না, ওলামায়ে কেরাম বিএনপি করে না, বিএনপি’র জিয়াউর রহমান আলেমদেরকে মহব্বত করতেন, ইসলামকে সম্মান করতেন ভালবাসতেন, বিএনপি’র যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন আপনাদেরকে বলি জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন, আজকে সংবিধানে আওয়ামীলীগ মুছে দিয়েছে, যদি ক্ষমতায় যান আপনাদেরকে অঙ্গীকার করে যেতে হবে সংবিধানে ঈমানকে আবার ফিরিয়ে দিতে হবে।

তিনি বুধবার (২৪ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে চৌদ্দগ্রাম মডেল হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন – সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ স্থাপন করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত হন তাহলে এলাকায় এলাকায় ওলামায়ে কেরাম দিয়ে একটা একটা সসম্মেলন করা দরকার । যে সম্মেলনের মাধ্যমে ওলামায়ে কেরামের স্পিরিট বৃদ্ধি হবে। জিহাদি তকমা তৈরি হবে। এবং সাধারণ মুসলমানের ঈমান আকিদা হেফাজতের জিম্মাদারী আদায় হবে।

কুমিল্লা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নূরুল হক সভাপতিত্বে এ সময় মহাসম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও মজিদুল আকবার কমপ্লেক্সের খতিব আল্লামা মুফতী দেলাওয়ার হোসাইন, চট্টগ্রাম হাটহাজারী বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান ডক্টর নুরুল আফসার আজহারী।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল মওলানা আব্দুল কুদ্দুস, কুমিল্লা মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা শামসুল ইসলাম জালালী,জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, চৌদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামের আমির মাহফুজুর রহমান,পৌরসভা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মাসুদ, উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ উল্লা হুজুরের মাধ্যমে সহ সাধারন সম্পাদক মুফতি আব্দুর রহিম ও মাওলানা আব্দুল আউয়াল এর যৌথ পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু,

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন