Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 1:03 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি গীর্জায় মোট ২ শত ৫০ কেজি চাল বিতরণ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম, মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মন্ডল, আব্দুর রহিম, মজিবর রহমান, নুরুল ইসলাম, সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপজেলার খাড়ামোড়া এলাকায় ৩টি এবং খ্রিস্টান পাড়ায় ২টি গীর্জা। প্রতি গীর্জায় ৫০ কেজি করে মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।

এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান