শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

‘‘গণিত শেখো,,স্বপ্ন দেখো’’—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেধা ও মনন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব–২০২৫।

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টাই শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ব্যতিক্রমী ও সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত এ গণিত পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের গণিত চর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজনকে অভিভাবকরা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন।

শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী বলেন, গণিতভীতি জয় করতেই মেধা ও মনন মঞ্চের এ আয়োজন, সময়ের প্রেক্ষাপটে এটি একটি সেরা সিদ্ধান্ত।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা সাকিল আহম্মেদ, সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ তুর্য, সম্পাদক ফাহিম জেলানী, প্রচার সম্পাদক ফরহাদ আহম্মেদ, ফ্লোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আরফা আনজুম জেনিনসহ মেধা ও মনন মঞ্চের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, নিয়মিত গণিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বাড়াতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩