Wednesday , 10 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 10, 2025 8:43 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ (১০ ডিসেম্বর) বুধবার সকাল দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এই তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৭০ হাজার ২১ পুরুষ ভোটার ও ২২ হাজার ৭৬৭ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৮০ হাজার ৮৫ জন, কাতারে ২২ হাজার ৩৫০ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৫৭৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৮ হাজার ৬৫১ জন, মালয়েশিয়ায় ১৬ হাজার ৭৬৭ জন, সিঙ্গাপুরে ১৪ হাজার ৭৭০ জন, যুক্তরাজ্যে ১৩ হাজার ৩৭১ জন, ওমানে ১১ হাজার ৪৫৭ জন, কানাডায় ৯ হাজার ৭৭৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৮৫ জন, ইতালিতে ৯ হাজার ৫৮১ ও অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২০৭ জন।

সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে ইসি’র বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

এই বার্তায় আরো বলা হয়, বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করুন।

এদিকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের কার্যক্রমের সঙ্গে যারা সরাসরি যুক্ত হবেন পাঁচ দিন অথবা সাত দিনের জন্য, যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন, তাদেরটা তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের ভিতরে সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে, ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যে কোন স্থান থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্তবয়স্ক যে কোন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারবেন।

সৌদি আরবসহ ৭ দেশে ঠিকানা সংশোধন ১৪ ডিসেম্বর পর্যন্ত: প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করতে সৌদি আরবসহ ৭টি দেশের জন্য ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্য যে ছয়টি দেশের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে, সেই দেশগুলো হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন। তবে, এর বাইরে অন্য দেশ থেকে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকছে না। ইসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ইসির বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে অন্যান্য দেশসমূহ হতে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকছে না।

প্রবাসীদের সঠিক ঠিকানা প্রদান করার আহ্বান: পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি’র এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

সুত্রঃ বাসস

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শিক্ষক না শিকারি? রাজাপুরে ছাত্রীদের গায়ে হাত, কুরুচিপূর্ণ প্রস্তাবে শিক্ষক বরখাস্ত

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

বৃষ্টির মধ্যেই ঢালাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

‘নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে’

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা

জামায়াত ইসলামীর পক্ষ থেকে অসহায় পরিবারকে সতঘর উপহার