Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 9:25 am

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বরিশাল মুক্ত দিবস’।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে শহীদ মিনারে এ দিবসটি উদযাপিত হয়েছে।

‎অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১ম স্থান অর্জন করেন তারিফ এবং ২য় স্থান অর্জন করেন নীলা। পরে আলোচনা সভা শেষে বারবিকিউ পার্টি করা হয়।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোঃ গোলাম মাহমুদ পাবেল। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

‎বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল বলেন,“৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস আমাদের গৌরবের দিন। তাই আমরা প্রতিবছর বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এই দিনটিকে নানা আয়োজনের মাধ্যমে পালন করি। পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে বরিশালের মুক্তির এই ঐতিহাসিক মুহূর্তে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাবো উন্নত, মানবিক বাংলাদেশ গঠনের পথে।”

‎সভাপতি শামীম হাসান ইয়াদ বলেন,“আজ ৮ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বরিশাল মুক্ত দিবস সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। এই আয়োজনকে সার্থক করে তোলার জন্য সকল শিক্ষক, অতিথি, শিক্ষার্থী ও আমাদের সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। স্বাধীনতার স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, আজকের আয়োজন সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা

শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক

নওগাঁ পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে ৬ বছরের আদিবার নৃশংস হত্যা