Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 7:18 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান-এর উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৫ই শুক্রবার) পুরাতন জেলখানা সংলগ্ন নালিতাবাড়ি বাজার জামে মসজিদে, জুম্মা নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।

নালিতাবাড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে জাতির মাঝে ফিরিয়ে দেন।”

এ সময় আরও বক্তব্য রাখেন, নালিতাবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।

তিনি বলেন, “বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর সুস্থতা ও মুক্তিই আমাদের সবচেয়ে বড় দাবি। আমরা তার জন্য নিয়মিত দোয়া করছি।”

দোয়া ও মিলাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’

মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২