Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 6:34 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ঘিরে আবারও উত্তাপ সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার নাম। তবে ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই তার মনোনয়ন স্থগিত করা হয়। দীর্ঘ এক মাস পর স্থগিত হওয়া সেই আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী (নাদিরা আক্তার)।

এই মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে ৫ ডিসেম্বর সন্ধ্যায় শিবচর হাতির বাগান মাঠ থেকে শুরু করে ৭১ সড়কে কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার সমর্থকরা মশাল মিছিল ও প্রতিবাদ মিছিল করেন।

প্রতিবাদ মিছিল শেষে কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন, “কিছু কুচক্রি মহল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন স্থগিত করিয়েছে। আর এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার শিবচরে জনসমর্থন নেই। আমি আশা করি তারেক রহমান পুনরায় বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন ফিরিয়ে দেবেন।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা: তিন সদস্যের ডাকাতচক্র গ্রেফতার

ভোলহাটে হিলফ উল ফজল ২১ তম তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা

আড়িয়াল খাঁ নদের বুকে নৌকাবাইচের উৎসব

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল