আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাগর।

এই ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেন। ওনার প্রতিষ্ঠার কারণে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি বহন করতে পারছি। ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই উনার জন্য দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

‎তিনি আরো বলেন, ‘ উনি শুধু সাবেক প্রধানমন্ত্রীই নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অবিভাবক। উনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবকে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়াই করি। ‘

কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তার জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই। আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং প্রত্যাশা করি সবাই সবার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।’

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি