আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি—৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি কলেজ শিক্ষা সমিতির বাউফল শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, জমিয়াতুল মোদারেছিন বাউফল শাখার সভাপতি মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে খায়ের আহমেদ মজুমদার বলেন, “সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। যৌক্তিক দাবিকে অবহেলা বা টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার উদ্যোগ নিলেই কোথাও কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়ায়—এটা বন্ধ করতে হবে।”

প্রধান বক্তা আব্দুল মালেক বলেন, “আমরা এখনো টিফিন ভাতা পাই ৬ টাকা, যেখানে এক গ্লাস লেবুর পানি ১০ টাকা, একটি কলার দাম ১৫ টাকা। টিফিন ভাতা নয়—আমরা চাই লাঞ্চ ভাতা। দেশের ২২ লাখ সরকারি কর্মচারী যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, তা সরকারকে বিবেচনায় নেওয়া জরুরি। আন্দোলনের কারণে আমাকে একসময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল; আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনেই আমি আবার পূর্ণবহাল হয়েছি।”

সরকারি বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আয়োজিত এ আলোচনা সভা ও সমাবেশে কর্মচারীদের দাবি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি