Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‌কোস্ট গার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 8:36 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বন্যপ্রাণী পাচারবিরোধী বিশেষ অভিযানে একটি বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে দাকোপ থানাধীন গুনারী শশ্মান ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল উক্ত এলাকায় অভিযান চালায় এবং তক্ষক পাচারের সময় হাতেনাতে একজন ব্যক্তিকে আটক করে।

জব্দকৃত তক্ষক এবং আটককৃত পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, “বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের এই ধরনের চোরাচালান ও বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার

‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর ৪ টি আসনে জামায়াতের সব প্রার্থী চূড়ান্ত

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ