আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলাধীন ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নাম-মোঃ মু. অলিউল ইসলাম, যিনি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দুমকি, পটুয়াখালী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিধি ও আইন অনুযায়ী প্রশাসক পরিষদের দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।

সরকারি এই নিয়োগের ফলে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম এখন থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনোনীত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে।

উল্লেখ্য, মির্জাগঞ্জের একটি মামলায় ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মৃধা গত ১২ নভেম্বর গ্রেফতার হয়ে জেলা কারাগারে আছেন। ইউপি চেয়ারম্যান জেল হাজতে থাকায় পরিষদ কার্যক্রম স্থবির হয়ে পড়লে জেলা প্রশাসন প্রশাসক নিয়োগ দেন।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত