Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 1:12 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ

“সুগন্ধির মঞ্চে আসুক নব সারথি” এই স্লোগানকে সামনে রেখে “জাগরণী” শিরোনামে জাহাঙ্গীরনগর থিয়েটার টিএসসি আয়োজন করতে যাচ্ছে তিনদিন ব্যাপী নবীন বরণ নাট্যোৎসব ২০২৫। ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে চলবে এ নাট্যউৎসব।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪.৩০ মিনিটে টিএসসিতে সংবাদ সম্মেলন প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী। আমরা আশা করি বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব।

আরও বলা হয়, এবারের নবীন বরণ নাট্যোৎসব হবে ৩ দিন ব্যাপী। প্রথম দিন থাকছে থিয়েটার ফ্যাক্টরি প্রযোজনা, অলোক বসু রচিত ও নির্দেশিত “কমলা রঙের বোধ”। দ্বিতীয় দিনে থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার টি.এস.সি প্রযোজনা “হায়েনার খাঁচায় বদ্ধ জীবন”, রচনা ও নির্দেশনা: শাঁওলি। তৃতীয় এবং সর্বশেষ দিনে থাকছে প্রাচ্যনাট পরিবেশনা “কিনু কাহারের থেটার”, রচনা: মনোজ মিত্র, নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন। রোজ নাটক প্রদর্শিত হবে ঠিক সন্ধ্যা ৭ টায়, সেলিম আল দীন মুক্তমঞ্চে।

দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এ নাট্যোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটার টিএসসি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত

মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর, সম্পাদক সুইট

বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল