আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

মোঃ আরিফুল ইসলাম, রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:

রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহেদ তালুকদার নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নতুনহাট বাজারের কাছে মঈনিয়া আজিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

জাহেদ তালুকদার (৪৫) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে মুহাম্মদ কালু নামে যুবদলের আরেক কর্মী জাহেদকে গুলি করেন। তাঁর ডান পায়ে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার রাতে যুবদলকর্মী মুহাম্মদ কালু নামে এক সন্ত্রাসী জাহেদ তালুকদারের ডান পায়ে গুলি করেছে। তবে কালুর সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, সোমবার দিবাগত রাতে জাহেদ তালুকদার নামে একজন রাউজান থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি