-
আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ উত্তর মেখল ও মোজাফ্ফরপুর গ্রামবাসীর যৌথ ব্যবস্থাপনায় পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা অধ্যক্ষ সৈয়দ নুরুল মোনাওয়ার (রঃ) প্রতিষ্ঠিত ৮ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও হুজুর কেবলার মাসিক ফাতেহা শরীফ ২সেপ্টেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্টিত হয়েছে। জশনে জুলুসের রেলীটি আল্লামা নুরুল মোনাওয়ার (রঃ) এর মাজার জেয়ারতের মাধ্যমে শুরু করে,…
-
মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি: গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় লোকজ খেলা নৌকা বাইচ মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই আশপাশের গ্রামের হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। গ্রামীণ জনপদে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর…
-
শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু মারিয়াম স্থানীয় মাওলানা রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। কিছুক্ষণ পর সড়কের পাশে…
-
ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ইসাবেলা পেট্রোল পাম্পের সামনে একটি দোকানের ভেতরে অচেনা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…
-
দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটার চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে দিন-রাতে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। এমন সংবাদে ভিত্তিতে সোমবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব তথ্যের সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখা গেছে, চরগঙ্গামতি সংরক্ষিত বনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনখেকোরা। সংঘবদ্ধ একটি চক্র নিয়মিত বনাঞ্চলের বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে।…
-
কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান…
-
কালকিনিতে পানিতে ডুবে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের পাখার মাথা এলাকায় পানিতে ডুবে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি হলো কালাচান বেপারীর ছেলে জুয়েল বেপারীর ৩ বছরের সন্তান। স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় খেলার ফাঁকে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে…
-
ভোলা মনপুরায় বজ্রপাতের ইতিহাসে একদিন, কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

মোঃ রাকিব, মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ বজ্রপাতের ঘটনা। বিকাল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় প্রবল ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে বজ্রপাত চলতে থাকায় পুরো দ্বীপজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। এ ঘটনায় প্রাণ হারান ৫নং কলাতলী…
-
আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা প্রতিনিধিঃ সোমবার সকালে এমপাওয়ার প্রকল্প কার্যালয়ে এডুকো বাংলাদেশের সহযোগিতায় এনএসএস এমপাওয়ার প্রকল্পের আওতায় ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত ৯ জন যুব সদস্যকে স্টার্ট আফ সাপোর্ট হিসেবে চেক বিতরণ করেছে। এ টাকা দিয়ে তারা ল্যাপটপ ক্রয় করবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলবে। প্রকল্পের আওতায় বিভিন্ন কিশোর -কিশোরী ও যুব ক্লাবের ১৫…
-
ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ফুলবাড়ি উপজেলা ভেটেনারি…
-
কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। অভিযুক্ত ধর্ষক পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের সোহাগ শিকদার (পিতা- আক্কেল শিকদার)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু কন্যাটি খেলার…
-
জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰাম হয়ে বয়ে যাওয়া। পশুর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে। বজ্রপাতে হাসান শেখ (২১) নামের এক জেলে নিহত হয়েছে। তিনি মোঃ মালেক শেখের ছেলে। ৩১ আগস্ট (রবিবার) দুপুরে পশুর নদীতে নৌকা নিয়ে ইলিশ মাছ ধরার জন্য হাসান শেখ সহ ৪ জন গিয়েছিল। তারা এ সময়…
-
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে শতাধিক নরমাল ডেলিভারি

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট মাসে ১০৭ ও গত ২৪ ঘন্টায় ৮টি নরমাল ডেলিভারি করা হয়েছে। এছাড়াও করা হয়েছে ৯টি সিজার ডেলিভারি। বেসরকারি পর্যায়ে গণহারে সিজার ডেলিভারি করার বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সে আগষ্ট মাসে শতাধিক নরমাল ডেলিভারি হওয়ায় প্রসূতি মায়েদের জন্য আশীর্বাদ বলছেন সচেতন মহল। রবিবার (৩১ আগষ্ট )তথ্যটি…
-
চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে স্প্রে ছিটিয়ে তিন পরিবারের ১২ সদস্যকে অজ্ঞান করে প্রায় চার লক্ষ টাকা ও চার আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্র। শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
-
সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধিঃ অবশেষে বদলি করা হয়েছে সাদাপাথরকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান। এর আগে সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়। এর মধ্যে পাথর লুটকাণ্ডে…
-
মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

মোঃ সোহাগ আহমেদ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রতিদিন রোগী ও স্বাস্থ্যকর্মীরা দুর্ঘটনার শঙ্কায় দিন পার করছেন। এ স্বাস্থ্যকেন্দ্রে অবকাঠামোগত সমস্যার পাশাপাশি জনবল সংকটও চরম আকার ধারণ করেছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে এবং ছাদ থেকে খসে পড়ছে নির্মাণ…
-
কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের পর সহকারী শিক্ষক মো. নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর ঘোড়ার গাড়িতে করে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ শিক্ষক কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে এক…
-
স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে চুরি হয়েছে রোগীর মোবাইল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৩০ আগষ্ট )সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের ১১ নাম্বার শয্যা থেকে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী মহিলা রোগীর ছেলে মিলন মিয়া। রোগীর ছেলে মো: মিলন…
-
কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকা হিরা লাল সাহার মোড় আল শিফা ইসলামী হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট)বিকালে হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে আল শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। আল শিফা ইসলামী…
-
চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটো রিক্সা সংঘর্ষে ফজলু মিয়া(৬৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। নিহত ফজলু মিয়া কালিকাপুর ইউনিয়ন কিং চুপুয়া গ্রামের মৃত জয়নাল আবদিনের ছেলে।আহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী শরিফ (৩০) রুনা(২৪) রনি (২৮)। তথ্যটি শুক্রবার দুপুরে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। ঘটনাটি ঘটেছে…