Author: নিউজ ডেক্স

  • শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

    শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

    মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

    মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর উদ্যোগে শিবচরের পাচ্চর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য নাভিলা চৌধুরী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউসার মতব্বর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম চৌধুরী, তুমন চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক মহিলা সংসদ সদস্য নাভিলা চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বিএনপি থেকে বহিষ্কৃত হলেও, তিনি যদি মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচিত হন, তাহলে কেন্দ্রের কাছে প্রমাণ হবে যে তিনিই ছিলেন এই আসনের জন্য যোগ্য প্রার্থী। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েও এই আসন বিএনপিকে উপহার দেবেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

    প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, “আমার দলের নমিনেশন প্রয়োজন নেই। আমি শিবচরের মানুষের নমিনেশন পেয়েই নির্বাচিত হব। নির্বাচিত হই বা না হই, শিবচরের মানুষের জন্য সব সময় কাজ করে যাব।”

    তিনি আরও বলেন, “শিবচরের উন্নয়ন ও মানুষের সেবার জন্য সবাই যেন আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে খেদমত করার সুযোগ করে দেন।”

    উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

  • ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি: 

    ঝালকাঠিতে কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রেজাউল হাসান মুন্না। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। কোনো অপশক্তির কাছে হার মানা যাবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান রুবেল বলেন, একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এসব অপপ্রচার প্রতিহত করতে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।

    সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ বাদল হাওলাদার, মোঃ স্বপন হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান নয়ন, ঝালকাঠি জেলা তাতি দলের সদস্য সোনা মল্লিক, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শুভ হাওলাদার, কৃত্তিপাশা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় নেতাকর্মীরা বলেন, বিএনপি ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে ইসহাক সুলতানা এলেন ভুট্টোকে। তার নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকার করেন। নেতাকর্মীরা বলেন, ইসহাক সুলতানা এলেন ভুট্টো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনতে তারা দিনরাত মাঠে কাজ করবেন।

    বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, তবুও তারা রাজপথ ছাড়েনি। আন্দোলন ও নির্বাচনের মাঠে তারা আগামীতেও সক্রিয় থাকবে।

    সভা শেষে নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন এবং অন্যায়, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

  • ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ

    ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ

    ‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    ‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবি’র ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রায়হান মিথ।

    ‎‎রবিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক তন্ময় সরকার ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ হান্নান রাহিম এবং সংগঠনের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    ‎২৮ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং নুসরাত জাহান ইভা। যুগ্ম সাধারণ সম্পাদক অমি দেব ও প্রান্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক আরেফিন তাজবী, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রতীক বড়ুয়া ও জুয়েনা তালুকদার পলি। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শফিউল ইসলাম তিয়াস, অর্থ ও দপ্তর সম্পাদক তাসমিয়া ফারিন, প্রচার সম্পাদক খাইরুল আমিন মাসুম, প্রপ্স কস্টিউম বিষয়ক সম্পাদক মোসলিমা খাতুন পাকিজা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রুবায়েত হোসেন, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক আশিক ইসলাম, শব্দ ও সঙ্গীত আয়োজন বিষয়ক সম্পাদক প্রীতম কান্তি গোপ।

    ‎এছাড়া কার্যনির্বাহী কমিটিতে আছেন মোহাম্মদ ইমতিয়াজ, রাকিন খান, আমেনা ইকরা, জুনায়েদ লামিম শেখ, আবেদ হোসেইন, কিকিউ মারমা, ডমনিকা কৃপা, অরবিন্দ সরকার, অপু পাল, সুবাহ প্রমিথী সমীক্ষা, বন্ধন রায়, সাদমান আলম।

    ‎নব্য সাধারণ সম্পাদক রায়হান মিথ বলেন, “আজ আমার জন্য এক অত্যন্ত গর্বের এবং একই সাথে গুরুদায়িত্বের দিন। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তার মর্যাদা রাখার চেষ্টা করব।”

    ‎সদ্য সভাপতি তন্ময় সরকার বলেন, “স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ এই বিশ্বাসকে বুকে ধারণ করেই আমাদের প্রিয় সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পথ চলছে। আমাদের ক্যাম্পাস শুধু পড়ালেখার জায়গা নয়, বরং এটি মেধা ও মনন বিকাশের একটি উর্বর ভূমি। আর সেই ভূমিতে নাট্যচর্চার মাধ্যমে আমরা সমাজের অসংগতি তুলে ধরার এবং সুস্থ সংস্কৃতি বিকাশের চেষ্টা করে যাচ্ছি। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হলো আমাদের এই সংগঠনকে শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলা। আমরা চাই নতুন নতুন প্রতিভাকে মঞ্চে নিয়ে আসতে এবং নাটকের মাধ্যমে জীবনের জয়গান গাইতে।”

     

  • রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার

    রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার

    শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

    কক্সবাজারের রামুর প্রত্যন্ত গ্রামে সন্ধান মিলেছে বো’মা সদৃশ বস্তুর। তবে এই বস্তুর ওপর গেলো ১০ বছর যাবৎ চলে কাপড় ধোঁয়ার কাজ।

    পুলিশ বলছে, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় বোমাটি পাওয়া যায়। মূলত এটি দ্বিতীয় বিশ্ব’যু’দ্ধে’র অবিস্ফোরিত বোমা। যা নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

    শনিবার (২৪ জানুয়ারি) রাতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রামুতে দ্বিতীয় বিশ্ব’যু’দ্ধে’র একটি বড় বো’মা পাওয়া গেছে। মূলত বো’মা’টি একটি পুকুরে ছিল। যা ১০ বছর আগে স্থানীয় কেউ পুকুর থেকে তুলে পাড়ে রেখেছিল। এই বো’মা’টিতে গেলো ১০ বছর ধরে স্থানীয়রা কাপড় ধোঁয়ার কাজও করেছে।

    মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় এক সচেতন নাগরিক বো’মা’র বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর বো’মা’টি নিরাপদ স্থানে রেখে চারপাশে সংরক্ষিত করার পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে। পরে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনীও ঘটনাস্থলে যায় এবং বো’মা’টি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

    এরপর গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রামুর ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোমা সদৃশ বস্তুটির দুটি ছবি শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বস্তুটিকে দ্বিতীয় বিশ্ব যু’দ্ধে’র অবিস্ফোরিত বো’মা বলে দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।

    শিরূপন বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে লেখেন- ‘২য় বিশ্বযুদ্ধের বো’মা! এই বো’মা’টার উপর নাকি অনেকদিন যাবত মানুষ কাপড়কাচার কাজ করত! এটাতে এক্সপ্লোসিভ আছে কিনা পরীক্ষা করা দরকার। না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। এটাও তো রামুর ইতিহাসের অংশ।’

    ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া জানিয়েছেন- বোমা সদৃশ বস্তুটির বিষয় তিনি অনেক আগেই জেনেছিলেন। নিজের আগ্রহ থেকে বৃহষ্পতিবার তিনি এবং শিক্ষক সুমথ বড়ুয়া সেটি দেখতে গিয়েছিলেন। তাঁর ধারনা হয়তো এটি জাপানের তৈরী এবং বর্তমানে এটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতো তিনিও এটি দ্বিতীয় বিশ্ব যু’দ্ধে’র অবিস্ফোরিত বো’মা বলে ধারনা করেছেন। বস্তুটির আকার প্রস্ত গাসের সিলিন্ডারের মতো এবং দৈর্ঘ্য আরও বেশী।

    এদিকে বো’মা সদৃশ বস্তুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

  • নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

    নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

    মাহবুব হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক প্রস্তুত ও সেবনের সরঞ্জাম, দেশি-বিদেশি অস্ত্র, মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

    গ্রেফতারকৃতরা হলেন— দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার, তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন এবং ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার।

    অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম তামাক, ৩টি দেশি ও বিদেশি অস্ত্র, ৬টি মোবাইল ফোন, গাঁজা প্রস্তুত ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২৬৪ টাকা, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও মাইক্রোফোন।

    অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় দুইজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

    সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এদিকে গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

  • মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

    মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

    মুরাদনগর প্রতিনিধিঃ

    কুমিল্লা জেলার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই হত্যা মামলার আসামি এক ডাকাতকে সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার ভোরে উপজেলার বোড়ারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফ (৩২) নামে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মুরাদনগর-ইলয়টগঞ্জগামী সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় রাস্তার পাশে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

    গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি শাবল এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে তিনটি ডাকাতি মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

    ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিন জামায়াতের সমাবেশ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।

    মাহবুবুর রহমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।’

    প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে জামায়াতে ইসলামীর জনসভা আয়োজনের কথা ছিল। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

     

  • বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

    বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

    মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে আটক করেছে সেনাবাহিনী।

    জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে মোঃ নাসির উদ্দীন (৫২)-কে আটক করে।

    ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    প্রসঙ্গত, মোঃ নাসির উদ্দীন বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্টে ঢাকা জিআর-১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।

    আটকের পর সেনাবাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

  • নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

    নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কর্তৃক নেপাল বাংলাদেশ এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অর্জন করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

    মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি নেপালের রাজধানী কাটমান্ডুর ইউনিয়ন প্লাজা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    উপজেলায় সুনাম ও দক্ষতার সঙ্গে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

    নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সুত্র জানায়, দুই দেশের বন্ধুত্ব, বাণিজ্য, সংস্কৃতি ও সম্প্রীতির সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই সম্মাননা অর্জনের মাধ্যমে শুধু একজন শিক্ষাবিদ নন, বরং ঈদগাঁও ও কক্সবাজার জেলার নারী শিক্ষার মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন বোদ্ধা মহল।

  • সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

    সুন্দরবন ইউনিয়নে যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় উপজেলার সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় সুন্দরবন ইউনিয়ন যুবদলের ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে।

    রবিবার (২৫ জানুয়ারী) বিকালে সুন্দরবন ইউনিয়নের যুবদল নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে বুড়বুড়িয়া থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোডাউন এবং ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

    আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ শুরু করেছেন এই একঝাক যুবদলের কর্মীরা। এতে ছাত্রদলের নেতা কর্মীরাও অংশ গ্রহণ করেন। সরজমিনে ঘুরে দেখা গিয়েছে তারা বাড়ি, দোকান পাঠ, রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে ধানের শীষের ভোট চাচ্ছেন। যাতেকরে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পদপ্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে।

    সময় উপস্থিত ছিলেন যুবদলের সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার, মামুন তালুকদার, রাজু হাওলাদার, ফারুক হাওলাদার, আক্তার মোল্ল্যা,মিলন হাওলাদার,তাকবীর ফরাজী,মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ হাওলাদার, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন ব্যাপারি,ছাত্রনেতা আবু সাঈদ হাওলাদার, ফয়সাল হাওলাদার,সহ প্রমুখ।

    উক্ত মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণের বিষয় জানতে চাইলে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, বাগেরহাট -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি সব সময় গরীব দুঃখী মানুষ পাসে থেকেছেন বিগত আওয়ামিলীগ সরকার যখন ক্ষমতায় ছিলো আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন। আমাদের বাড়িতে বাজারঘাট করে দিয়েছেন। সব সময় খোঁজ খবর নিয়েছেন।

    তাকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো। আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান। আপনারা প্রত্যেকে আপনাদের আত্মীয়দের কাছে ভোট চাইবেন ফরিদ ভাইয়ের জন্য এবং আমাদের এই সকল কার্যক্রম নির্বাচনে আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

  • দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

    দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

    সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    পটুয়াখালীর দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়কুটা বোঝাই একটি টমটম উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহত টমটম চালকের নাম হাবিবুর রহমান (২৬)। সে শ্রীরামপুর গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে । দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    স্থানীয় সূত্র জানায়, বাউফল থেকে বরিশালগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৪৮৬) পেছন থেকে খড় বোঝাই টমটমটিকে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনার পর ট্রাকটি দ্রুত লেবুখালীর পাগলার দিকে চলে যায়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লেবুখালী টোলপ্লাজা এলাকায় ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক সোহাগ তার গাড়ির ধাক্কার অভিযোগ অস্বীকার করেছেন।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় টমটম চালকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ

    পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম(২২)। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী রাজকীয় নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ছয় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    দুর্ঘটনার পর সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে ও বেলপুকুর থানা পুলিশকে অবরুদ্ধ করে রাখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পরে দেখি ওইটা বেলপুকুর থানার ভিতরে হওযায় সেখান থেকে চলে আসি। পরে বেলপুকুর থানা রাজকীয় পরিবহন বাসটি আটক করে।

  • আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

    আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

     মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুকটিগাছা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো: মোহাম্মদ লিটন (২৩), পিতা- মোহাম্মদ কালাম, গ্রাম- দক্ষিণ নুরুল্লাবাদ।মোঃ জীবন ওরফে তন্ময় (১৯), পিতা- মোঃ শফিকুল, গ্রাম- দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী। তারা উভয়েই মান্দা উপজেলার বাসিন্দা।

    পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি রাতে মান্দার চকশলিয়া বাজার থেকে একটি ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি করে তারা শুকটিগাছা বাজারে বিক্রির জন্য এসেছিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ বিষয়ে মান্দা থানায় অভিযোগ রয়েছে। বর্তমানে আসামিরা আত্রাই থানা হেফাজতে আছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

  • ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

    ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

    আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় ত্রিশাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তব্যে ডাঃ লিটন বলেন, ত্রিশালকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ত্রিশালের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন তিনি।

    ডাঃ লিটন আরও বলেন, মাদক নির্মূল তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ত্রিশালের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। ডাঃ লিটন এসব বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় ত্রিশাল উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    কক্সবাজারের ঈদগাহ গ্রামার স্কুলের উদ্যোগে একদিনব্যাপী শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সফরের যাত্রা শুরু হয়।

    শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পুরো ভ্রমণটি হয়ে ওঠে প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈদগাঁও–চৌফলদণ্ডী–কুরুস্কুল সড়ক হয়ে প্রথমে পরিদর্শন করা হয় চৌফলদণ্ডী বায়ু বিদ্যুৎ প্রকল্প। এরপর শহরের প্রবেশদ্বার নতুন ব্রিজে কিছু সময় কাটিয়ে দলটি পৌঁছায় মনোরম হিমছড়ি সমুদ্র সৈকতে।

    দুপুর পর্যন্ত সাগরপাড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ফুটবল খেলা, সাগরে গোসল ও ঘোরাঘুরির মাধ্যমে আনন্দময় সময় কাটান। পরে সবাই রওনা হন একটি এমিউজমেন্ট পার্কে। মধ্যাহ্নভোজ শেষে পার্কের বিভিন্ন ইভেন্ট ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আরও আনন্দ উপভোগ করেন।

    ঈদগাহ গ্রামার স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও গ্রামার স্কুলের

    প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম–এর দিকনির্দেশনায় শিক্ষা সফরের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ ফারুক, অভিভাবক আল মামুন এবং সালেহা খানম শেলী।

    এ সময় শিক্ষক মোঃ ফারুক বলেন, “শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোয় শেখার এক অনন্য সুযোগ তৈরি করে এই শিক্ষা সফর। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, সৌহার্দ্য ও বাস্তব অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে।”

    তিনি আরও বলেন, এই সফল আয়োজনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

    নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁয় ডাকাতি ও দস্যুতা দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

    গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি চৌকস দল গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মহাসড়ক ও বিভিন্ন বাড়িতে সশস্ত্র ডাকাতি করে আসছিল। চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে কৌশলে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ৬ জনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তবে প্রাথমিক তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সবার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

    অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা জানান, নওগাঁ জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারা বলেন: সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা চলমান। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকি সদস্যদের এবং তাদের মূল হোতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

    কুখ্যাত এই ডাকাত চক্রটি গ্রেফতার হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সাধারণ জনগণকে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় অথবা জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ জানিয়েছে।

  • ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

    উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান। এ সময় তিনি বলেন, কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগীর কোনো ধরনের শারীরিক জটিলতা থাকে না। কুষ্ঠ রোগ নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে সবাইকে সচেতন হতে হবে।

    এছাড়াও বক্তব্য রাখেন কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কুষ্ঠ রোগীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এজন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, টিএল সিএ মো,গোলাম রব্বানী, কুষ্ঠ বিভাগের মশিউর রহমান, আলো সোসাইটির ক্যাশিয়ার মো. সোলায়মান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্য বন্ধ ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে কুষ্ঠ রোগ নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

     

  • শার্শায় বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার

    শার্শায় বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার

    মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

    যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুল (বরুই) এর বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ছোট বড় প্রায় ২০ থেকে ২৫ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে।

    যশোর- সাতক্ষীরা দু’জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে এ বাজারটি অবস্থিত। এবছর বাজারে থাইআপেল কুল ১১০/১২০ টাকা, বলসুন্দরী কুল ৯০/১১০ টাকা, নারকেল কুল ৮০/৯০ টাকা, চায়না কুল ৯০ এবং টককুল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    স্থানীয় কুলচাষি আমির হোসেন জানান, তিনি গত ১০ বছর ধরে কুলচাষ করছেন। এবছরও তিনি ৪ বিঘা জমিতে কুল চাষ করেন। গত বছরও তিনি ৪ বিঘা জমিতে কুল চাষ করেছিলেন। গত বছরের থেকে এ বছর তার অনেক বেশি কুল হয়েছে এবং দামও ভলো পাচ্ছেন। তিনি আরও জানান, যদি এভাবে শেষ পর্যন্ত কুল বিক্রি করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন।

    ঢাকা থেকে কুল কিনতে আসা বেপারী মিজান, দেলোয়ার ও বশির জানান, হাসিবুল, মদন, রায়হান, তারা দীর্ঘদিন কুল, আম, পিঁয়ারা তরমুজসহ সিজেনারি বিভিন্ন ফলের ব্যবসা করেন। যে কারণে শীত মৌসুমে বেলতলা ফল মুকামে আসেন। এবছর কুলের দাম অনেক বেশি, যার কারণে লাভের পরিমাণ কম, তারপরও আমরা যেমন বেশি দামে কুল কিনছি, ঠিক তেমনই বেশি দামে বিক্রি করছি। এবছর বাজারে চাহিদা বেশি থাকায় কুল কিনে ভালো দামে বিক্রি করতে পারছেন বলে তারা জানান। রাজশাহী থেকে আসা বেপারী রায়হান জানান, এই অঞ্চলের ফলের স্বাদ ভালো, ক্রেতারাও বেশিবেশি খায়। যে কারণে প্রতিবছর এই মুকাম থেকে কুলসহ বিভিন্ন ফল কিনতে আসি, ব্যবসায় লাভ-লস দুটোই হয়।

    বেলতলা বাজারের স্থানীয় আড়তদার কামাল মাস্টার , জাহাঙ্গীর,হৃদয়, হাসান জানান, গত বছরের তুলনায় এবছর কুলের ফলন অনেক বেশি। সেই সঙ্গে কুলের চাহিদা ও দাম বেশি থাকায় ব্যবসা ভালো এবং চাষিরাও খুশি। বেলতলা বাজারে চাষিরা সঠিক ওজন এবং সঠিক মূল্যে কুল বিক্রি করতে পারেন। তাই তারা নিঃসন্দেহে এ বাজারে ফুল বিক্রি করতে আসেন। এ বাজারে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত কুল বেচাকেনা চলে জানান আড়তদাররা।

    বেলতলা বাজার কমিটির সভাপতি মাহমুদ সরদার,ও সেক্রেটারি কামরুজ্জামান মুন্না জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সেজন্য বাজারে সব ধরনের ব্যবস্থা আছে। গত বছরের তুলনায় এ বছর বাজারে অনেক কুল আমদানি হচ্ছে, বেপারীও বেশি এসেছে। এভাবে যদি আরও ২/৩ বছর যায় তিনি আশাবাদী বেলতলা ফলের মুকাম দেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত ফল বাজার হিসেবে পরিচিতি অর্জন করবে।

    এবিষয়ে শার্শা উপজেলা কৃষি (কর্মকর্তা) দীপক কুমার সাহা জানান, চলতি মৌসুমে ১৪৮ হেক্টর জমিতে ৫১০ জনের মত চাষি ফুল চাষ করেছেন। এবছর থাইআপেল, বলসুন্দরী, চায়না, টকমিষ্টি কুলগুলোই চাষিরা বেশি চাষ করেছেন এবং লাভবানও হয়েছেন। কম খরচে অধিক লাভ হওয়াতে দিনে দিনে অন্য কৃষকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন। আগামী বছরও এই লাভজনক ফল কুল বেশিবেশি চাষ করবেন বলে তিনি আশাবাদী।

  • নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

    নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

     মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ জানুয়ারি (শনিবার) সকালে নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

    বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

    কর্মশালায় সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নওগাঁ-১ আসনে ১০ দলীয় ঐক্য ও জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

    নওগাঁ-১ আসনে ১০ দলীয় ঐক্য ও জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

    নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসন। এরই ধারাবাহিকতায়  সাপাহার উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন ১০ দলীয় ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম।

    গণসংযোগকালে তিনি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। ছবিতে তাকে একজন বস্ত্র বিক্রেতার সাথে আন্তরিকভাবে হাত মেলাতে এবং সাধারণ মানুষের খোঁজখবর নিতে দেখা যায়। এসময় তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

    প্রচারণাকালে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “সুষ্ঠু ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমি কাজ করতে চাই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।”

    গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মাঝেও প্রার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।