Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 5:32 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সিদ্ধান্ত অনুযায়ী , ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকাল তিনটায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আজকে ৯০ তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩০ জানুয়ারি এ ইউনিট এবং ৩১ জানুয়ারি বি এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মল হক সবুজ

পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

বাউফলে ড. মাসুদের গণসংযোগ

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২