Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে উৎসবমুখর আয়োজনে “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫” উদ্‌যাপিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 10:10 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫ (International Accounting Day 2025)।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (বিএএ)-এর সহযোগিতায় আয়োজিত এ দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আখতার, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. রোস্তম আলী, চেয়ারম্যান, হিসাববিজ্ঞান বিভাগ।

সকালে ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে কেক কেটে গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী উদ্‌যাপিত হয় International Accounting Day।
১৪৯৪ সালের এই দিনে ইতালীয় গণিতবিদ লুকা দি পাসিওলি (Luca di Pacioli) প্রকাশ করেন তাঁর বিখ্যাত গ্রন্থ Summa de Arithmetica, Geometria, Proportioni et Proportionalità।
এই গ্রন্থে তিনি প্রথমবারের মতো Double Entry Bookkeeping System বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

তাঁকেই ইতিহাসে বলা হয় — “Father of Modern Accounting”। “একজন হিসাববিদ ঘুমাতে যাওয়া উচিত নয়, যতক্ষণ না ডেবিট ও ক্রেডিট সমান হয়।” — লুকা পাসিওলি

বিশ্বজুড়ে এই দিনটি হিসাববিদদের অবদানকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে এ পেশায় অনুপ্রাণিত করতে পালন করা হয়।

বাংলাদেশেও যদি এ দিনটি রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপিত হয়, তবে হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি আরও প্রসারিত হবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতির বক্তব্যের মাধ্যমে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল কুদ্দুস, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ ও আহ্বায়ক, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫ উদ্‌যাপন কমিটি।

আয়োজকরা জানান, হিসাববিজ্ঞানের গুরুত্ব, বাস্তব প্রয়োগ ও পেশাগত দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

ওসমান হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

কোম্পানীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ঈদুল আযহা: ত্যাগ, সচেতনতা ও শৃঙ্খলার এক মহান শিক্ষাদান

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়