Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 3:48 pm

প্রণয় জ্যোতি দেওয়ান, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনাল খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখলো।

গত শুক্রবার(৭ নভেম্বর) রাঙ্গামাটিতে কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে অনুষ্ঠিত ফাইলান ম্যাচে তারা ট্রাইবেকারে ৪-২ গোলে বরগাঙ কিংসকে পরাজিত করে পরপর দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টটি পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ,রাজনীতিবিদ ও সমাজসেবক ড. রামেন্দু শেখর দেওয়ান এর স্মৃতির উদেশ্যে আয়োজিত হয়। এটি পার্বত্য চট্টগ্রামে আয়োজিত ফুটবলের সবচেয়ে বড় আসর হিসেবে পরিচিত। ড. রামেন্দু শেখর দেওয়ান ১৯৩২ সালের ১৭ জানুয়ারি খাগড়াছড়ি খবংপরিয়ায় জন্মগ্রহণ করেন এবং উচ্চশিক্ষা লাভ করেন ঢাকা ও যুক্তরাজ্য থেকে। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাধারণত রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশ নেয়, যা এটিকে একটি আন্তঃজেলা প্রতিযোগিতা ও মিলনমেলায় পরিণত করে।

এবারের টুর্নামেন্ট জুড়ে শক্তিশালী ফুটবল উপহার দেওয়া বিলাইছড়ি রাইংখ্যং একাদশ এবং দুর্দান্ত ফর্মে থাকা বরগাঙ কিংসের ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। খেলা শুরুর বাঁশি বাজার পর থেকেই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেলেও প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন ধরনের গোলের দেখা মেলেনি। সবশেষে মুখোমুখি হয় ট্রাইবেকারে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ড. রামেন্দু শেখর দেওয়ান কাপের শিরোপা তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল চাকমা এবং রাঙ্গামাটির ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে সেরা খেলােয়াড় সমর জয় তঞ্চঙ্গ্যা,সেরা গোলদাতা অজান্ত চাকমা এবং সেরা গোলকিপার ও ফাইনাল ম্যাচ সেরা জনি মারমা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পৌনে ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু

জনগণের শান্তির পক্ষে কাজ করব : ফজলুল হক মিলন

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠিতে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি টিপু সুলতান, সম্পাদক আব্দুর রাজ্জাক

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ