Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 1:14 pm

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের নির্জন মাঠে মিলল এক অজ্ঞাত নারীর নিথর দেহ।

শনিবার (৮ নভেম্বর) সকালবেলায় পুকুরিয়া–মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের পাশে রাস্তার ধারে পড়ে থাকা লাশটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।”

এদিকে অজ্ঞাত ওই নারীর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় একজন অপরিচিত নারীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে তার নাম–পরিচয় কেউই জানেন না।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাটোরের কৃতি সন্তান চাকসু ভিপির নাটোর আগমন উপলক্ষে জমকালো গণসংবর্ধনা

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রজনন মৌসুমেও দুমকিতে নিষিদ্ধ জালের দৌরাত্ম্য: সংকটে মৎস্য সম্পদ

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর