Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 8:14 am

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ।শুক্রবার(৭নভেম্বর) জুমআর নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদ খুলে দেয়া হয়।

সারাদেশের প্রতিটি উপজেলায় একযোগে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে বিগত সরকারের আমলে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।

এসময় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, হেফাজতে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, খেলাফত মজলিস ত্রিশাল উপজেলার সভাপতি আবু তাহের,বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার সেক্রেটারি এনামুল হক প্রমুখ। পবিত্র জুমআর নামাজে খুতবা প্রদান করেন মুফতি আফজাল হোসেন।

ত্রিশাল উপজেলার ইসলামী ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, চারতলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলাবিশিষ্ট মডেল মসজিদগুলোয় একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মসজিদে পবিত্র কোরআন চর্চার জন্য হিফজখানা, হজযাত্রী ও ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে নববীর আদলে ইসলামিক লাইব্রেরির ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পৃথক ভবনে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে থাকবে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণাকক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজযাত্রীদের প্রাক্‌-নিবন্ধন, দেশি-বিদেশি পর্যটকদের আবাসনের ব্যবস্থা ইত্যাদি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চার উন্মোচন করলো উত্তর কোরিয়া

চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

কিশোরীকে ঘিরে উত্তেজনা, প্রাণ গেল স্থানীয় ব্যবসায়ীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, ঢাকা অবরোধের হুঁশিয়ারি

ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন