Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 7:16 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই শোডাউনে অংশ নেয় প্রায় তিন শতাধিক মোটরসাইকেল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত এ মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

গ্রাম থেকে শহর সবখানেই ইসলামী দলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শোডাউন চলাকালে কিচকবাসী ঘর থেকে বেরিয়ে আসেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে প্রিয় নেতা অধ্যক্ষ শাহাদাতুজ্জামানকে স্বাগত জানান।

এইসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল উদ্দিন, থানা মজলিসে শুরা সদস্য মাওলানা শহীদুল্লাহসহ স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত মোটরসাইকেল বহরের নেতৃত্ব দেন কিচক ইউনিয়ন জামায়াতের আমির মোফাজ্জল হোসেন ও সেক্রেটারি ছাইদুর রহমান। এসময় সহযোগিতায় ছিলেন বাইতুল মাল সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা গাজীউর রহমান, সেক্রেটারি হৃদয় হাসানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই মোটরসাইকেল শোডাউনে কিচক ইউনিয়নের জনপদের মাঝে দাড়িপাল্লার জয়গান শুনা যায়। উপস্থিত জনতা জানান, তারা এইবার ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে দাড়িপাল্লায় ভোট দিতে চান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমতলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ক্রিকজোন

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশী সিগারেট জব্দ

ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমলনগর উপজেলা শাখা শপথ অনুষ্ঠান