Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 1:35 pm

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে নেমে দুইজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ ও রিহান উভয়ই সদ্য ২০২৫ সালে এস.এস.সি পাশ করেছেন।

সোমবার বিকেল সাড়ে আনুমানিক ৪টার দিকে বড়াল নদী থেকে ফায়ার সার্ভিসের টিম তাদের লাশ উদ্ধার করা করেছে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে সোমবার দুপুর ১টার দিকে মাহিদ ও রিহানসহ ১০/১২ জন বাড়ীর পাশে বড়াল। নদীতে গোসল করতে যায়। এমন সময় সকলের মাঝ থেকে ওই দুই ছাত্র বড়ালের পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষন খোজাখুজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় বিকেল সাড়ে ৪ টায় দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষনা করেন। এ দিকে একই গ্রামের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। ডুবে যাওয়ার খবরে মাহিদের
পিতা সাজ্জাদ হার্ট স্টক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত মাহিদের মা ও রিহানের মা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যূ মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ভোলায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি

অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ও বিস্তাররোধে জনসচেতনতা বৃদ্ধিসহ টিকাদান

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১২, নিহত ১

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ