Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 1:16 pm

মো: ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের পশ্চিম জয়দেবপুর গ্রামের এক রাজমিস্ত্রি পরিবারের ওপর নেমে এসেছে অন্ধকার।

৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাজমিস্ত্রি রমজান আলী, স্ত্রী শামিমা খাতুন এবং দুই সন্তানকে নিয়ে গড়ে তুলেছিলেন সাদামাটা সুখের সংসার। প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করে কষ্টে হলেও পরিবারের মুখে হাসি ফুটাতেন তিনি।

কিন্তু প্রায় ১১ মাস আগে বড় ছেলে সিফাত রহমানের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

এরপর থেকেই শুরু হয় রমজানের ছুটোছুটি—এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়ঝাঁপ করে ছেলের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। সন্তানের জীবন বাঁচাতে নিজের শেষ সম্বল, এমনকি জায়গা-জমিও বিক্রি করে দিয়েছেন এই অসহায় বাবা।

বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব। ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই এখন সমাজের সহৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন তিনি।

মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট সিফাত রহমান, পশ্চিম জয়দেবপুর কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার স্বপ্ন বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়া। কিন্তু মারণব্যাধি ক্যান্সার সেই স্বপ্নকে করে তুলেছে অনিশ্চিত।

রমজান আলী বলেন, “আমার ছেলেটাকে বাঁচাতে যা কিছু ছিল, সব বিক্রি করেছি। এখন আমি নিরুপায়। কেউ যদি আমার সন্তানের পাশে দাঁড়ায়, আমি চিরকৃতজ্ঞ থাকব।”

এমন এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহলও।

রমজান আলীর বিকাশ/নগদ: 01735715084

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ