Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 2:14 pm

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

রংপুরকে প্রদেশ ঘোষণা এবং দেশের আটটি বিভাগকে পৃথক প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এ দাবি জানান।

তিনি বলেন, রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ গত ২০ বছর ধরে রংপুরসহ দেশের আটটি বিভাগকে প্রদেশ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে। রংপুর বিভাগের মানুষ শিক্ষা, চিকিৎসা, চাকরি, অর্থনীতি ও রাজনীতিসহ প্রায় সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছে। বর্তমানে জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও পদ্ধতিতে পরিবর্তন আনার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তাই বিদ্যমান ঔপনিবেশিক ধাঁচের শাসন ব্যবস্থার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। দেশ পরিচালনায় রাজনৈতিক দলের পাশাপাশি শ্রমজীবী ও কর্মজীবী জনগোষ্ঠীর অংশগ্রহণ সংবিধানগতভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের এককেন্দ্রিক বাজেট নীতির কারণে দেশের উন্নয়ন ভারসাম্য হারিয়েছে। জাতীয় বাজেটের প্রায় ৬৫ শতাংশ ব্যয় হয় ঢাকাকেন্দ্রিক, ২০ শতাংশ চট্টগ্রামকেন্দ্রিক এবং অবশিষ্ট মাত্র ১৫ শতাংশ ব্যয় হয় দেশের বাকি বিভাগগুলোতে। এই বৈষম্য দূর করতে হলে রংপুরসহ আটটি বিভাগকে প্রদেশ ঘোষণা করে প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে হবে। দুই কক্ষবিশিষ্ট সংসদ, প্রাদেশিক পার্লামেন্ট, ফেডারেল সরকার গঠন, স্বশাসিত উপজেলা ও এক ব্যক্তির দুই ভোট ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সমতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আমিন উদ্দিন বিএসসি জানান, তাদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো রংপুরে একজন মুখ্যমন্ত্রীসহ নয় সদস্যের প্রাদেশিক সরকার গঠন। এসব দাবি বাস্তবায়নে শিগগিরই রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় ঘন কুয়াশার হাড় কাঁপানো শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি!

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রুহিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান