Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 6:03 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে সোমবার ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশার। জেলার মানুষ এটিকে শীতের আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সোমবার ভোরে জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। এদিন সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর ও গ্রামের পথঘাট সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় দেখা যাচ্ছে না। তারপরও জীবন ও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে জীবিকা নির্বাহের তাগিদে ছুটছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের ঘোড়ার গাড়ি চালক মজিবর বলেন, ‘পেটের তাগিদে ভোরবেলায়ই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি নিয়ে যাচ্ছি। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও, আজ কুয়াশা অনেক বেশি।’

ধরলা সেতুতে হাঁটতে আসা কুড়িগ্রাম পৌর এলাকার মিলন মিয়া বলেন, ‘দিনের বেলা গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তবে আজ কুয়াশা অন্য দিনের তুলনায় বেশী। এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।’

আকস্মিক এই ঘন কুয়াশা এবং ধানের পাতার ডকায় শিশির বিন্দুকেকে জেলাবাসী শীতের আগাম বার্তা হিসেবে দেখছেন।

তবে জেলায় কুয়াশা দেখা দিলেও তাপমাত্রার কোন পরিবতন আসেনি।

স্থানীয় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আজ সোমবারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে কুয়াশা পরলেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তবে এ মাসের শেষের দিকে শীত পুরোপুরি নামতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

পাথরঘাটায় উপজেলা পর্যায়ে সরকারী সেবাদানকারীদের সাথে ডায়লগ অনুষ্ঠিত

পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা