Saturday , 4 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠির রাজাপুরে প্রতিবেশীর হামলায় আম বাগানের চারা কেটে নষ্ট হওয়ার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 4, 2025 6:40 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, প্রতিবেশী তার আম বাগানের চারা কেটে নষ্ট করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল ও সোলমসহ বিভিন্ন গাছ বিক্রি করে মাটি খনন করে আম বাগান করার উদ্যোগ নেন। ৩০ হাজার টাকার বেশি খরচ করে তিনি আম গাছের চারা রোপণ করেন। “কিন্তু একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র ব্যবহার করে আমার সব চারা কেটে ফেলেছে,” অভিযোগ করেন তিনি।

কামাল হোসেন বলেন, “আমি নিজের খরচে চারা রোপণ করেছি। এতে বহু শ্রম ও অর্থ ব্যয় হয়েছে। প্রতিবেশীর এমন আচরণ সম্পূর্ণ অবিচার এবং আমার জমি ও শ্রমের উপরে অনধিকার হস্তক্ষেপ।”

অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে জানান, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশী প্রক্রিয়া চলমান। সালিশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কেউ জমি দখল করতে পারবে না। কিন্তু কামাল শিকদার সেই সিদ্ধান্ত অমান্য করে গাছ রোপণ করায় বাধা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কামাল হোসেন আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার ক্ষতি পূরণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

মাভাবিপ্রবির বাজেটে রেকর্ড ১১৩ কোটি টাকার বরাদ্দ

কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে খামেনি পুত্র মোজতবা

মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি