Saturday , 4 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 4, 2025 5:49 am

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে।

কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।”

কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান