Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 2, 2025 5:19 pm

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কাচালং নদীর বুকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার পাঁচটি পূজা মণ্ডপের শারদীয় দুর্গাপূজা শেষ হয়।

বিসর্জন উপলক্ষে বাঘাইছড়ি বাজার এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ ভক্ত-অনুরাগীরা ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এ সময় নদীর দুই তীরে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে গত কয়েকদিন ধরে চলে ধর্মীয় পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন। দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা মা দুর্গাকে বিদায় জানালেও ভক্তদের মাঝে ছিল এক ধরনের আবেগঘন পরিবেশ।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এবারের পূজা সম্পন্ন হয়েছে। তারা এ জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী বছর আরও জাঁকজমকভাবে দুর্গোৎসব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি টহল কার্যক্রমও জোরদার ছিল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিকভাবে অনিশ্চয়তা, উছা ইংওয়াং মার্মার পাশে পিসিসিপি

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা

ঝিনাইদহে খুদে শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফল উৎসব

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৯

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প