Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 7:59 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়েশা আক্তার। সে স্থানীয় আবু বকর হাওলাদারের মেয়ে।

ঘটনাটি ঘটে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাইরে খেলছিল আয়েশা। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় আয়েশাকে। দ্রুত উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রামের লোকজন এ ঘটনায় শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - সারাদেশ