Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে ঠিকাদারের লাশ কবর থেকে উত্তোলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 1:06 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর কবর থেকে উত্তোলন করা হলো ঠিকাদার সৈয়দ তুহিন হাসানের লাশ।

বৃহস্পতিবার (১৮-০৯-২০২৫) দুপুরে জেলা শহরের পৌর কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়।

জানা যায়, হত্যা মামলা দায়েরের পর আদালতের নির্দেশে লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলনের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী তা পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত দেড় মাস আগে ঠিকাদার সৈয়দ তুহিন হাসান নিহত হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আদালতে হ ত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বোদায় অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

চুনারুঘাটে দিনব্যাপী এ কে ফাউন্ডেশনের বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের

নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দুমকীর মুঈনুল

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার